হামের টিকা পাচ্ছে আরও ১৬ লাখ শিশু

হামের টিকা পাচ্ছে আরও ১৬ লাখ শিশু
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ভয়াবহ আকার ধারণ করেছে। গত মার্চ থেকে গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে। এমতাবস্থায় দেশের বাদ পড়া ছোট ছোট এলাকায় হামের আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, হামে আক্রান্ত রোগীর ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ৬-৫৯ মাস। আর ১৪ শতাংশের বয়স ৫-১০ বছর, বাকি ২ শতাংশ ১০-১৪ বছর বয়সী বা তার বেশি।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, তাদের কাছে এখনও ১৬ লাখ টিকা আছে। কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকা দেওয়া হবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর হামের উপসর্গে ৮১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে সোমবার বিকাল পর্যন্ত ৯১৪ জনের মৃত্যু হয়েছে। এদের বড় অংশ কোনো টিকাই পায়নি।
৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হামের প্রাদুর্ভাব: আরও ৭ শিশুর মৃত্যু