শিরোনাম

আফগানিস্তান দলে ডাক পেলেন নবীর ছেলে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আফগানিস্তান দলে ডাক পেলেন নবীর ছেলে
হাসান ইসাখিল ও মোহাম্মদ নবী

আসন্ন ২০২৪ এশিয়ান গেমসে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফগান অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল।

টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি এমন ৬ খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন। এছাড়া আরও পাঁচ জন আছেন, যারা ১০টির কম ম‍্যাচ খেলেছেন। অপেক্ষাকৃত অনভিজ্ঞ এবং তরুণদের প্রাধান্য দিয়ে ঘোষিত এই দলকে নেতৃত্ব দেবেন দারবিশ রাসুলি। অধিনায়ক ছাড়াও অভিজ্ঞদের মধ্যে রয়েছেন নাজিবউল্লাহ জাদরান ও কারিম জানাত।

এছাড়া ১০টির বেশি ম‍্যাচ খেলেছেন কেবল নানগেয়ালিয়া খারোটে, যিনি স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন। তার সঙ্গী হিসেবে আছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে (এসএলসি) ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল এবং টুর্নামেন্ট সেরা হওয়া পেস-অলরাউন্ডার ইসমত আলম।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদা এবং মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলও ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় বসবে এশিয়ান গেমস।

আফগানিস্তান দলের স্কোয়াড

দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, মোহাম্মদ আকরাম, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।

/জেএইচ/