শিরোনাম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ এখন যেমন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ এখন যেমন
বাংলাদেশ ক্রিকেট দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশসহ ৭টি দল এখনও টিকে আছে লড়াইয়ে। তবে প্রতি দলের আলাদা সমীকরণ। পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুটি দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলে। কার সামনে কী অঙ্ক তা দেখে নেওয়া যাক।

১) অস্ট্রেলিয়া (পয়েন্ট ৮৪, পয়েন্টের শতাংশ ৭৭.৭৮)

সবচেয়ে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। তাদের বাকি আর ৯টি ম্যাচ। তার মধ্যে পাঁচটি জিতলেই ফাইনালে উঠবে প্যাট কামিন্সরা।

২) দক্ষিণ আফ্রিকা (পয়েন্ট ৩৬, পয়েন্টের শতাংশ ৭৫.০০)

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বাকি রয়েছে ৯টি টেস্ট। তার মধ্যে ৬টি জিততে হবে টেম্বা বাভুমাদের।

৩) নিউজিল্যান্ড (পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৭২.২২)

নিউজিল্যান্ডের বাকি ৮টি ম্যাচ। এর মধ্যে ৫টি জিতলে আরও এক বার ফাইনালে উঠবে তারা।

৪) বাংলাদেশ (পয়েন্ট ৪০, পয়েন্টের শতাংশ ৬৬.৬৭)

অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে নিজেদের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ। বাকি ৯টি টেস্টের মধ্যে ৭টি জিততে হবে তাদের।

৫) ভারত (পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৪৮.১৫)

শুভমন গিলদের বাকি ৯টি টেস্ট। তাদেরও অন্তত ৭ টেস্ট জিততে হবে।

৬) শ্রীলংকা (পয়েন্ট ২০, পয়েন্টের শতাংশ ৪১.৬৭)

বাকি ৮ ম্যাচের মধ্যে ৫টি জিততে হবে তাদের। ড্র করতে হবে দুটি। একটির বেশি টেস্ট হারলেই শ্রীলঙ্কার সুযোগ শেষ।

৭) ইংল্যান্ড (পয়েন্ট ৩৮, পয়েন্টের শতাংশ ২৪.৩৬)

বাকি সব টেস্ট জিততে হবে ইংল্যান্ডকে। তবেই তাদের ফাইনাল খেলার সুযোগ থাকবে।

/টিই/