সচিবালয়ে অনুমোদনহীন প্রবেশ, যুবককে জরিমানা

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সচিবালয়ে অনুমোদনবিহীন প্রবেশ এবং মোবাইল ফোনে ভিডিও করায় আবু জাহিদ (৩৫) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
সচিবালয়ের নিরাপত্তা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সচিবালয় নিরাপত্তা বিভাগ জানায়, আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে সচিবালয়ের এক নম্বর ভবনের সামনে গিয়ে ভিডিও করতে থাকেন তিনি। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি নিশ্চুপ হয়ে যান। তার ভেতরে ঢোকার পাস দেখতে চাইলে সেটি দেখাতে ব্যর্থ হন। পরে পুলিশ তাকে আটক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগকে জানায়।
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, আবু জাহিদ নামে এক যুবক বাণিজ্য মন্ত্রণালয়ের পিও আবু কায়সারের সহযোগিতায় সচিবালয়ে ঢোকেন। আবু জাহিদের বোন নীলিমা সচিবালয়ে পরিচ্ছন্নতাকর্মী। আবু জাহিদ কোনো এক সময় সুযোগ পেয়ে সচিবালয়ে ঢোকেন। সচিবালয়ের কাজ শেষে প্রধানমন্ত্রী যে ভবনে বসেন (১ নম্বর ভবনের সামনে), সেখানে কৌতূহলবশত ভিডিও করতে থাকেন। তার ভেতরে ঢোকার পাস দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাকে আটক করে তাদের জানানো হয়। পরে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান ঘটনাস্থলে এসে ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে আবু জাহিদের বোন নীলিমাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ সচিবালয়ে অনুমোদনবিহীন ঢোকার কোনো সুযোগ নেই। অনেকেই বিভিন্ন উপায়ে সচিবালয়ে ঢুকে নানা ধরনের তদবিরে ব্যস্ত থাকেন। বিষয়টি প্রশাসনের নজরে আসায় তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে যাতে এ ধরনের অনুপ্রবেশ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানান সচিবালয়ের কর্মকর্তারা।