‘৩৫০’ ছুঁয়ে জাদেজার কীর্তি

‘৩৫০’ ছুঁয়ে জাদেজার কীর্তি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৬৭তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে আউট হলেন নুয়ান্থা। এই উইকেট নিয়েই মাইলফলক ছুঁয়েছেন জাদেজা। এটি ছিল জাদেজার ৩৫০তম টেস্ট উইকেট। ৯০তম টেস্টে মাইলফলকটি ছুঁয়ে দারুণ কয়েকটি অর্জনে নাম লিখিয়েছেন ভারতের ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
টেস্টে ৩৫০ বা এর বেশি উইকেট নেওয়া তৃতীয় বাঁহাতি স্পিনার তিনি। আগের দুজন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৪৩৩) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি (৩৬২)।
ব্যাট হাতে চার হাজার রানের মাইলফলক আগেই ছুঁয়েছেন জাদেজা। টেস্টে চার হাজার বা এর বেশি রান ও ৩৫০ বা এর বেশি উইকেটের ‘ডাবল’ ছোঁয়া ভারতের দ্বিতীয় ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার তিনি।
এই ক্লাবের প্রথম তিন সদস্য হলেন ভারতের কপিল দেব (পাঁচ হাজার ২৪৮ রান, ৪৩৪ উইকেট), ইংল্যান্ডের ইয়ান বোথাম (পাঁচ হাজার ২০০ রান, ৩৮৩ উইকেট) ও ভেট্টরি (চার হাজার ৫৩১ রান, ৩৬২ উইকেট)।
এছাড়া ৩৫০ বা এর বেশি টেস্ট উইকেট শিকারি পঞ্চম ভারতীয় বোলার হলেন জাদেজা। আগের চার জন আনিল কুম্বলে (৬১৯ উইকেট), রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭ উইকেট), কপিল (৪৩৪ উইকেট) ও হরভজন সিং (৪১৭)।
৩৪৮ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে নামেন জাদেজা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তার শিকার ৫৭ রানে ৩ উইকেট।
গল টেস্টে প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ৪৬২ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৮৪ রানে। মঙ্গলবার (১৮ আগস্ট) টেস্টের চতুর্থ দিন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ এখন যেমন
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা