শিরোনাম

এবার টি-টোয়েন্টি দলেও ফিরলেন মোসাদ্দেক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার টি-টোয়েন্টি দলেও ফিরলেন মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি। বাদ পড়েছেন শামীম পাটোয়ারী।

এলপিএল খেলতে ছুটি নেওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। ফর্মের কারণে জায়গা হারিয়েছেন শামীম। প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক ও ইয়াসির।

শামীমকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাবিবুল বাশার বলেন, ‘শামীমের ফর্ম নিয়ে চিন্তিত আমরা। তবে এখনও বিশ্বাস করি, টি-টোয়েন্টিতে সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফর্মে নেই।’

মোসাদ্দেককে দলে ফেরানোর বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এই জায়গায় সৈকত খুব ভালো ফর্মে আছে। যদিও ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে, তবে ওর ব্যাটিং দেখে মনে হয়েছে এখন পুরোপুরি ভিন্ন ঘরানার ব্যাটিং করছে। পাশাপাশি ওর বোলিংটাও খুব ভালো অপশন।’ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ইয়াসির আলী রাব্বিকে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, ‘ইয়াসিরকে নেওয়া হয়েছে মূলত তার বিগ হিটিং সামর্থ্যের কারণে।’

/টিই/