শিরোনাম

সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য চেয়েছে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য চেয়েছে দুদক
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ঋণ কেলেঙ্কারিতে নীতিগতভাবে সহায়তার অভিযোগের তদন্তে সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জুলাই) এক জরুরি চিঠিতে বাংলাদেশ ব্যাংকের কাছে এ তথ্য চেয়েছে দুদক।

সাবেক তিন গভর্নর হলেন- ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদার।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বলেন, আতিউর রহমানের বিরুদ্ধে বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ দিয়েছেন তিনি।

তিনি বলেন, দুদকের তিন সদস্যের একটি অনুসন্ধানী দল তদন্তের স্বার্থে সম্প্রতি একাধিক তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে। যার মধ্যে কিছু বিষয়ের তথ্য ইতোমধ্যে দুদকের হাতে এসেছে। এসব যাচাই-বাছাই করছে দুদক।

উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ও আবদুর রউফ তালুকদার দেশত্যাগ করেছেন এবং সাবেক ডেপুটি গভর্নরদের কয়েকজন বর্তমানে কারাবন্দী রয়েছেন।

/এসবি/