বিশ্বকাপে এখনো গোল হজম করেনি যে দুই দল

বিশ্বকাপে এখনো গোল হজম করেনি যে দুই দল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে চলছে রাউন্ড অব থার্টি টু এর ম্যাচ। এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকা দলগুলোর মধ্যে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেছে এমন দল শুধু আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো। এখন পর্যন্ত টিকে থাকা দলগুলোর মধ্যে মাত্র দুটি দল এখনো গোল হজম করেনি।
গ্রুপ পর্ব থেকে নক-আউটে ওঠার পথে স্পেনের রক্ষণভাগ ছিল এক কথায় অনবদ্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচগুলোতে নিজেদের শক্তিমত্তার জানান দেন দে লা ফুয়েন্তের শিষ্যরা। সৌদি আরবের বিপক্ষে তারা জিতেছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ৩ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি গোল হজমের খাতায় ‘শূন্য’ ধরে রেখেছে তারা।
মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আসতেকায় শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইকুয়েডরকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করেছে। তারও এখনো কোনো গোল হজম করেনি।
আর্জেন্টিনা-ব্রাজিলের কী অবস্থা?
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আক্রমণভাগে ধারালো হলেও তাদের রক্ষণভাগ শতভাগ নিখুঁত ছিল না। গ্রুপ পর্বের কোনো না কোনো ম্যাচে গোল হজম করতে হয়েছে আলবিসেলেস্তে ও সেলেসাওদের।