বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন হ্যাজেলউড

বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন হ্যাজেলউড
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগস্ট মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ডারউইনে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। টেস্টে অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণে অন্যতম কান্ডারি জশ হ্যাজেলউড। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৫ সালের জুলাইয়ের পর আর টেস্ট খেলেননি। হ্যামস্ট্রিং ও পেশির চোটে সর্বশেষ অ্যাশেজ সিরিজে বাইরে থাকতে হয় তাকে।
১৯৮১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের দেখা পান কিংবদন্তি পেসার ডেনিস লিলি। তারপর এই মাইলফলকের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার পাঁচজন পেসার। তারা হলেন- গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ৭৬ টেস্টে ২৯৫ উইকেট নেওয়া হ্যাজলউড এখন এই তালিকায় নাম লেখানোর অপেক্ষায়।
ডারউইন টেস্টে খেলতে মুখিয়ে থাকা হ্যাজলউড সরাসরি বাংলাদেশ দল নিয়ে কিছু বলেননি। আগামী ১২ মাসে ২০ থেকে ২১টি টেস্ট সামনে রেখে দলীয় সাফল্য পেতে একাধিক ভালো পেসার নিয়ে আক্রমণভাগ গড়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
ব্রিসবেনের অনুশীলন ক্যাম্পে হ্যাজলউড বলেন, ‘আমাদের স্কোয়াডে মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও রয়েছে। আমার মনে হয় পরবর্তী ১৮ মাসে আমাদের ছয়জন পেসারকেই কোনো না কোনো সময়ে দরকার পড়বে। গত বছর অ্যাশেজেই যেমন প্যাট কামিন্স খেলেছিল মাত্র একটি টেস্ট, আমি একটিও খেলতে পারিনি, যখন প্রয়োজন পড়েছে নেসার ও ডগেট এসে নিজেদের সেরাটা দিয়েছে এবং আমরা সিরিজ জিতেছি।’
ডারউইন টেস্ট নিয়ে এখনো কিছুই ভাবেননি হ্যাজলউড। আপাতত নিজেকে ঠিক করায়ই তার মনোযোগ, ‘কয়েক সপ্তাহ ধরে আমি দিনভিত্তিক লক্ষ্য বাস্তবায়নেই নজর দিয়েছি। প্রতিদিনের কাজ শেষ করা এবং প্রয়োজনীয় ওয়ার্কলোড বজায় রাখা। সব ঠিকঠাক শেষ করার পরই মূলত ডারউইন টেস্ট নিয়ে ভাববো।’
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট।

বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক
অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলছি আমরা ভাগ্যবান: শান্ত