অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলছি আমরা ভাগ্যবান: শান্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরেছেন বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা। পরে সংবাদ সম্মলেন আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক জানালেন বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।’
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন,‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছি, আমরা খুবই ভাগ্যবান। যদিও আমার মনে হয় গত ২৩ বছরে আমাদের সেখানে আরও ম্যাচ খেলা উচিত ছিল।’
সিরিজ নিয়ে শান্ত বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে কীভাবে আমরা ওখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করতে পারি। ওখানে যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা আবার ভবিষ্যতে (খেলার জন্য) আমন্ত্রণ জানাবে।’
টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘প্রতিটা ম্যাচই জেতার জন্য খেলি। তবে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং ওদের কতটুকু কঠিন সময় দিতে পারি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ।’
দলের পেসারদের ওপর বিশ্বাস রেখে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করি। পেসারদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও আছে। মুশফিক (হাসান) ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।’
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট। ১৩ আগস্ট শুরু প্রথম টেস্ট, দ্বিতীয়টি শুরু ২২ আগস্ট থেকে।

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিল’