বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক

বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অংশের ২০ শতাংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ইউরোপ। ফিফার পরিকল্পনার জবাব ঠিক করতে ৫৫ সদস্যদেশকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস)।
বিবিসির খবরে বলা হয়েছে, উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
সম্প্রতি ফিফা বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে। সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে ফিফা।
ফিফার এক চিঠি অনুযায়ী, ২১১ সদস্য ফুটবল সংস্থাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবে মতামত জানাতে বলা হয়েছে। যারা এতে সম্মত হবে, তারা এককালীন ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ তহবিল পাবে। প্রথম ধাপেই দেয়া হবে ২০ মিলিয়ন ডলার।
এমন প্রস্তাবের কড়া সমালোচনা করেছে উয়েফা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, যে বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা করা হয়েছে, সেটি পরিচালনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের মালিকানাধীন থ্রাইভ ইটারনাল।
অনেক সংবাদমাধ্যমে এও বলা হচ্ছে ফিফার এমন সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপ আসর বয়কট করার হুমকি আসতে পারে উয়েফার পক্ষ থেকে।
এদিকে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও ইনফান্তিনোর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ইনফান্তিনো নিজের নির্বাচন তহবিল ও ভোট নিশ্চিত করতে ফুটবলের ভবিষ্যৎ বিক্রি করছেন।’