বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের। তবে সেই ম্যাচে চোখ ছিল অস্ট্রেলিয়ানদের। এই ম্যাচের ফলের ওপরই যে নির্ভর করছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টিকে থাকা, না থাকা। শেষ পর্যন্ত কপাল পুড়লো অস্ট্রেলিয়ার।
মিচেল মার্শ-ট্রাভিস হেড-গ্লেন ম্যাকওয়েলদের সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়েকে হারতে হতো। তবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবিরাম বৃষ্টির ফলে হয়নি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ।
কোনো বল মাঠে না গড়েই পরিত্যক্ত হয় খেলাটি। এমনকি টসও হয়নি। তাতে পয়েন্ট ভাগাভাগি করেছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
পয়েন্ট ভাগাভাগির ফলে ৩ ম্যাচ থেকে মোট ৫ পয়েন্ট পেয়েছে জিম্বাবুয়ে। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩ ম্যাচ থেকে ২। নিজদের শেষ ম্যাচে জিতলেও অজিদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৪। শ্রীলঙ্কা ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত করেছে সুপার এইটে খেলা।
এর আগে মুখোমুখি লড়াইয়ে জিম্বাবুয়ে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারায়। এর আগে তারা হারিয়েছিল ওমানকে।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া। সবশেষ ২০০৯ আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল।