পাকিস্তান ক্রিকেট ১০ বছর পিছিয়ে গেছে: সাঈদ আজমল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সিরিজের মাঝপথে দল ও কোচিং স্টাফে ব্যাপক রদবদল এনে সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খেলোয়াড়দের মোবাইল নিয়ে নেওয়ার খবরও সামনে এসেছে। এবার মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ডকে ধুয়ে দিয়েছেন সাঈদ আজমল।
দেশটির সাবেক এই স্পিনারের মতে, ভবিষ্যৎ পরিকল্পনাহীন কর্তাদের কারণে ১০ বছর পিছিয়ে গেছে পাকিস্তানের ক্রিকেট।
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্ট বাজেভাবে হারায় দলের ৭ জনকে দেশে পাঠিয়ে দেয় পাকিস্তান। প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয় তারা।
পাকিস্তানের এমন ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ক্রিকেটে চলছে হাসাহাসি। নিজ দেশেও প্রবল সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেটাররা ও ক্রিকেট বোর্ড।
পিসিবির তীব্র সমালোচনা করেন সাঈদ আজমল। সামা টিভিতে আলাপকালে তিনি সরাসরি আঙুল তোলেন বর্তমান বোর্ড কর্তাদের দিকে।
আজমল বলেন, ‘অন্য যে কারও চেয়ে বোর্ডই খেলোয়াড়দের বেশি নিরুৎসাহিত করেছে। বোর্ড কোনো খেলোয়াড়কেই থিতু হতে দিচ্ছে না। এমন খেলোয়াড়ও আছে যারা ভালো পারফর্ম করা সত্ত্বেও দল থেকে বাদ পড়েছে। অনেককে পিসিবি অপমান করেছে।’
আজমল আরও বলেন, ‘আমাদের দল ১০ বছর পিছিয়ে গেছে। আমরা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনাই করিনি।’
ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে।

বরখাস্ত হওয়া বাংলাদেশ কোচের পোস্ট, ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’