শিরোনাম

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস
আদালত প্রাঙ্গণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন এ অনুমতি দেয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১) মারা যান । মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।

চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা আবেদনে রঞ্জন কুমার ধর জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণের উপস্থিতি প্রয়োজন। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার পর অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে সন্ধ্যা রাণী ধর হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

পুণ্ডরিক ধাম সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

/এসবি/