ধানমন্ডিতে অ্যাপেক্সের শোরুমে আগুন

ধানমন্ডিতে অ্যাপেক্সের শোরুমে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্সের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তার উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে অ্যাপেক্সের শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১০ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।