ভারত থেকে আসা ফ্লাইটে ৭ যাত্রীর ব্যাগে মিললো ৩৮.৫ লিটার বিদেশি মদ

সিজেডএন ডেস্ক

ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইটে ৭ যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানায়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এবং এয়ারপোর্টের সি-শিফটের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের কয়েকজন যাত্রীর ব্যাগেজে বিদেশি মদ বহন করার কথা জানতে পারে এয়ারপোর্টের সি-শিফট। ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন শেষে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।
এ সময় ৭ জন যাত্রীর ব্যাগ থেকে মোট ৩৮.৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়। তারা হলেন- আজমুল হক, মোজাম্মেল হক ভূঁইয়া, মো. ইমরান, বাবুল মিয়া, মো. নাফিজ সাবাত, আল আমিন শেখ এবং সাদ্দাম হোসাইন। তাদের কাছ থেকে যথাক্রমে ১০ লিটার, ৭ লিটার, ৬ লিটার, ৬ লিটার, ৩.৫০ লিটার, ৩.৫০ লিটার ও ৩ লিটার মদ উদ্ধার করা হয়।
একই আন্তর্জাতিক ফ্লাইটের একাধিক যাত্রীর ব্যাগেজে এতো বিদেশি মদ পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আটক মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে একটি বিশেষ তদন্ত দল কাজ করবে বলেও জানানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে গাঁজাসহ ভারতীয় আটক