এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আসন্ন এশিয়ান গেমসে জাপানে ভারতীয় ক্রিকেট দলের থাকার জায়গা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটেছে। পাঁচ তারকা হোটেলের বিলাসবহুল সুবিধা না মিললেও নাগয়ায় দলের জন্য যে আয়োজন করা হয়েছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মূল ভেন্যু থেকে দূরত্ব বেশি হওয়ার কারণেই টোকিও বা ওসাকার বদলে নাগয়াকে বেছে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবাদসংস্থা পিটিআই-কে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা জানান, এশিয়ান গেমস চলাকালে ক্রিকেটারদের থাকার জায়গা নিয়ে আপাতত কোনো সমস্যা নেই। নাগয়ায় শীর্ষ মানের হোটেলের কিছুটা সংকট থাকলেও যে ব্যবস্থা হয়েছে তা যথেষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (আয়োজক) যা দিচ্ছে আমরা সেটাই মেনে নিয়ে ওখানে থাকছি। ক্রিকেটারেরা যাতে আরামে থাকে সেরকম ঘর দেওয়া হচ্ছে কি না সেটা আমরা নজর রাখছি। নিঃসন্দেহে বিলাসবহুল হোটেল পাওয়া যাবে না। তবে থাকার জায়গা ভালোই।’
হোটেলের ঘরের ছবি ও ভিডিও আগেই খতিয়ে দেখেছেন বিসিসিআই কর্তারা। তা দেখার পর তারা আশাবাদী যে ক্রিকেটারদের সেখানে কোনো সমস্যা হবে না। দলীয় সূত্রে আরও নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের রুম ভাগাভাগি করতে হবে না। প্রত্যেক ক্রিকেটারের জন্যই রাখা হয়েছে আলাদা রুমের ব্যবস্থা।