সারাদেশে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেলো ৩০৭৯ জন

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একইসঙ্গে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।
সারাদেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আর ৫৫ হাজার ২৫৯টি স্ক্রিপ্টে নম্বর পরিবর্তন হয়েছে।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী ৯ লাখ ১৮ হাজার ৬৫০টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। উত্তরপত্র পুনর্মূল্যায়ন শেষে আগে অকৃতকার্য হওয়া ৩ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ২৫ হাজার ৬২০ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এসব শিক্ষার্থীর মোট ৪৯ হাজার ১৪৩টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়। পাশাপাশি নতুন করে ২ হাজার ৭৪০ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। এই আবেদন শেষ হয় গত ১৭ আগস্ট। সেই হিসাবে আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।