শিরোনাম

সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ২০০ টাকা ভাতার সঙ্গে আছে খাবারের ব্যবস্থাও

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ২০০ টাকা ভাতার সঙ্গে আছে খাবারের ব্যবস্থাও
যুব উন্নয়ন অধিদপ্তর। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর কর্তৃক সম্পাদিত

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় দেশের ৬৪ জেলার এইচএসসি বা সমমান পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়ার পাশাপাশি খাবারের ব্যবস্থাও থাকবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পটির আওতায় প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রশিক্ষণ হবে তিন মাস

নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রশিক্ষণের মেয়াদ তিন মাস। এ সময়ে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস হবে। সব মিলিয়ে প্রশিক্ষণে মোট ৬০০ ঘণ্টার ক্লাস থাকবে।

প্রশিক্ষণার্থীরা যেসব সুবিধা পাবেন

সরকারি এ প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ-তরুণীদের জন্য কয়েকটি সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—

প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা

প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন সকালের নাশতা

দুপুরের খাবার ও বিকালের নাশতা

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হলে সনদপত্র।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে কারা আবেদন করতে পারবেন?

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন

শুধু আবেদন করলেই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ মিলবে না। আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।