শিরোনাম

হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৭৫ রান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৭৫ রান
তৌহিদ হৃদয়।

সৌম্য সরকারের দ্রুত বিদায় আর মাত্র ৬১ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছিল বাংলাদেশ। এ সময় দলের হাল ধরেন তাওহীদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন। এ ৩ ব্যাটারের দুর্দান্ত অর্ধশতকের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। শুরুর সেই ধাক্কা সামলে ওঠার আগেই দলীয় সংগ্রহে মাত্র ৬১ রান উঠতেই আরও দুটি উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের এমন ব্যর্থতার পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও অভিজ্ঞ লিটন দাস।

চতুর্থ উইকেটে এ দুই ব্যাটার অজি বোলারদের দেখেশুনে খেলে দলের বিপর্যয় সামাল দেন। সিঙ্গেল-ডাবলসের পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখেন তারা। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল, দুই জনই তুলে নেন চমৎকার দুটি হাফসেঞ্চুরি।

ইনিংসের শেষভাগে এসে দলের হাল ধরেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তিনিও তুলে নেন সিরিজের ২য় অর্ধশতক। মোসাদ্দেকের এই লড়াকু ব্যাটিংয়ের ওপর ভর করেই শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে লড়াকু পুঁজি গড়তে সক্ষম হয় বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য এখন লক্ষ্য ২৭৫।

/এমএকে/