শিরোনাম

মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে শিক্ষকসহ ২ ছাত্র দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে শিক্ষকসহ ২ ছাত্র দগ্ধ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর মিরপুরের রুপনগরে মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে রুপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলো– মাদ্রাসার শিক্ষক সালমান ফারসী (২৪) এবং দুই শিক্ষার্থী মারুফ হাসান (১৪) ও খাইরুল ইসলাম (১২)। দুর্ঘটনার পর তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

হাসপাতালে মাদ্রাসার অন্য শিক্ষক জাহিদুল ইসলাম জানান, রবিবার সকালে দগ্ধ তিনজন ছাদে মাদ্রাসার একটি ব্যানার টাঙাতে যায়। এসময় ছাদের পাশে থাকা বিদ্যুতের তারের সাথে ব্যানারের সংস্পর্শে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়। এরপর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মারুফকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/