শিরোনাম

২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এগিয়ে ১৭৭ রানে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এগিয়ে ১৭৭ রানে
রিভিউ নিয়ে বেঁচে যান স্মিথ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে গেছে দুই দল। টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে বাংলাদেশ বললে ভুল হবে না। চা-বিরতির আগে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছে ২ উইকেটে ৫১ রান। বাংলাদেশ এগিয়ে আছে ১৭৭ রানে।

অস্ট্রেলিয়ার দুই ওপেনার জ্যাক ওয়েদারাল্ড (০) ও ট্রাভিস হেডকে (১৭) ফেরান হাসান মাহমুদ। প্রথম ইনিংসেও এই দুই ওপেনারকে আউট করেন হাসান।

মার্নাস লুবশেন ২১ ও স্টিভ স্মিথ ৮ রানে অপরাজিত আছেন। অবশ্য স্মিথও ফিরতে পারতেন সাজঘরে। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল। সেটি ঠিকমতো খেলতে পারেননি স্মিথ। বল যায় লিটন দাসের হাতে। বল ব্যাটে লেগেছে মনে করে জোরালো আবেদন করে বাংলাদেশ। আর আম্পায়ার কুমার ধর্মসেনাও সেই আবেদন সাড়া দেন। তবে স্মিথ জানতেন বল তার ব্যাটে লাগেনি। তিনি রিভিউর ইঙ্গিত দেন, আর সেটা ধর্মসেনা আঙুল তোলার আগেই! স্মিথ অবশ্য আউট হননি।

ব্যাটিংয়ের জন্য আজকের উইকেট অনেক ভালো মনে হচ্ছে। তাই এখনো অস্ট্রেলিয়া লড়াই থেকে ছিটকে যায়নি।

/টিই/