ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার

ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্য অবস্থান করছেন। পাশেই প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান।
তবে সকাল থেকে কেউ সেখানে ফুল দিতে আসেনি বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে নানা কর্মসূচির আয়োজন করা হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রায় ছয় মাস পর বাড়িটিতে আবারও হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। আর আজ ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে।

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫১ বছর