ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ দিয়ে শাস্তি পেলেন ক্রিকেটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

তামিলনাড়ু ক্রিকেটে এক খেলোয়াড় বিসিসিআই দুর্নীতিবিরোধী আচরণবিধি লংঘন করেছেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে প্রোটোকল ভাঙা ওই ব্যাটারকে অবশ্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি। তাকে এক লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই-র দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা পিটিআই-কে বলেন, ‘তদন্ত চলমান থাকায় ওই খেলোয়াড়ের নাম বলা যাচ্ছে না।’
তার অপরাধ, ম্যাচ চলাকালে তিনি তার প্রেমিকাকে মোবাইল ফোনে মেসেজ পাঠান। ওই কর্মকর্তা বলেন, ‘ম্যাচ চলাকালীন তাকে তার বান্ধবীর সাথে মেসেজ চালাচালি করতে দেখা যায়। যদিও দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, পিএমওএ-তে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। সুতরাং এটি একটি প্রোটোকল।’
প্রাথমিকভাবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আরও কঠোর শাস্তি হিসেবে দুই বছর নিষিদ্ধ করার কথা ভেবেছিল। কিন্তু অপরাধ গুরুতর না হওয়ায় জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে বাংলাদেশ