শিরোনাম

৬০০ টেস্টের মাইলফলকে ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৬০০ টেস্টের মাইলফলকে ভারত
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে ভারত

গলে শনিবার (১৫ আগস্ট) শুরু হয়েছে শ্রীলঙ্কা–ভারত সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে ৬০০ টেস্টের ক্লাবে প্রবেশ করছে ভারত। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এমন কীর্তি খুব বেশি দলের নেই।

তৃতীয় দল হিসেবে ৬০০ টেস্টের মাইলফলকে ভারত। এর চেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (১০৯৭) ও অস্ট্রেলিয়া (৮৮২)।

শ্রীলঙ্কা–ভারতের ম্যাচটি টেস্ট ইতিহাসের ২৬৩০তম। ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে। প্রথম ১০০ ম্যাচে পৌঁছাতে তাদের লেগেছিল ৩৫ বছর।

ম্যাচ সংখ্যায় ইংল্যান্ড এগিয়ে থাকলেও জয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। ৮৮২ ম্যাচ খেলে এখন পর্যন্ত জিতেছে ৪২৬ ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ড ৪০৫টি।

সবচেয়ে বেশি ৩৫৬টি টেস্ট ড্র করেছে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ২২৪ ড্র ভারতের, অস্ট্রেলিয়ার ড্র ২১৯টি।

/টিই/