শিরোনাম

বস্ত্র অধিদপ্তরে চাকরির সুযোগ, ১৩ থেকে ১৬তম গ্রেডে নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বস্ত্র অধিদপ্তরে চাকরির সুযোগ, ১৩ থেকে ১৬তম গ্রেডে নিয়োগ
বস্ত্র অধিদপ্তর। ছবি: সংগৃহীত

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর। ১৩তম থেকে ১৬তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ১৬ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

৪. পদের না: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: হিসাব সহকারী কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহীরা http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/এবি/