শিরোনাম

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ।

পায়ের চোটের কারণে এ ম্যাচেও নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস মাঠের বাইরে থাকায় টস করতে নামেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে শুরুতেই টস ভাগ্যে পিছিয়ে পড়তে হয়েছে তাকে।

প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতোমধ্যেই এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ফলে ট্রফি নিজেদের ডেরায় রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে। এমন সমীকরণ মাথায় রেখে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনে মাঠে নামছে বাংলাদেশ দল। একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদি হাসান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও গতি তারকা নাহিদ রানা।

/এমএকে/