শিরোনাম

দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও স্পিনার রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সংস্করণে ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটারদের চরম ব্যর্থতায় প্রথম ম্যাচেই ৪ উইকেটের পরাজয় বরণ করতে হয়েছে স্বাগতিকদের। পেশির চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। এবার তাকে নিয়ে এসেছে আরও বড় দুঃসংবাদ।

পায়ের মাংসপেশির চোট গুরুতর হওয়ায় সিরিজের বাকি ম্যাচগুলো থেকেও পুরোপুরি ছিটকে গেছেন এ তারকা ব্যাটার। চিকিৎসকদের পরামর্শে পূর্ণ সুস্থতা পেতে তাকে এখন মাঠের বাইরে বাধ্যতামূলক বিশ্রামে থাকতে হচ্ছে। নিয়মিত অধিনায়ককে হারানোর ড় ধাক্কার মাঝেই শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের। তবে ম্যাচের আগে সকাল থেকেই ভেন্যুতে অবিরাম বৃষ্টি খেলায় নতুন এক শঙ্কার তৈরি করেছে।

এর আগে প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪ উইকেট হাতে রেখেই অনায়াস জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিচেল মার্শের অস্ট্রেলিয়া। ফলে সিরিজে টিকে থাকার পাশাপাশি সমতা ফেরাতে আজকের ম্যাচটি টাইগারদের জন্য এখন রূপ নিয়েছে বাঁচা-মরার লড়াইয়ে।

/এমএকে/