শিরোনাম

সিটি ব্যাংকে ৩০ হাজার টাকা বেতনে চাকরি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সিটি ব্যাংকে ৩০ হাজার টাকা বেতনে চাকরি
সিটি ব্যাংক। ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ, রিটেইল ব্যাংকিং বিভাগ ট্রানজেকশন সার্ভিস পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১৭ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রানজেকশন সার্ভিস

বিভাগ: ব্রাঞ্চ, রিটেইল ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ছাড়াও কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৩ জুন ২০২৬

/জেএইচ/