ওভাল টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ওভাল টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ওভালে গ্লেন ফিলিপসের প্রথম টেস্ট সেঞ্চুরি ও বোলারদের দাপটে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২২ রান তুলে বেশ চাপে রয়েছে ইংলিশরা। সফরকারীদের চেয়ে তারা এখনও ১৬৯ রানে পিছিয়ে। তৃতীয় দিনে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে বড় লিডের পথে হাঁটা। অন্যদিকে জর্ডান কক্স ২২ ও জফ্রা আর্চার শূন্য রান নিয়ে নতুন দিনের লড়াই শুরু করবেন।
এর আগে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড অলআউট হওয়ার আগে ৩৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন সাত নম্বরে নামা গ্লেন ফিলিপস। ১৩৫ বলে ১৮টি চারের সাহায্যে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পূর্ণ করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৪১ রানের কার্যকর ইনিংস খেলেন কাইল জেমিসন। মূলত ফিলিপস ও জেমিসনের অষ্টম উইকেটের জুটির ওপর ভর করেই নিউজিল্যান্ড এ লড়াকু পুঁজি পায়।
জবাব দিতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। তবে উদ্বোধনী জুটিতে ৪৫ রান আসার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওপেনার এমিলিও গে ৫৩ রানের হাফসেঞ্চুরি করলেও নিজের ইনিংসটি আর দীর্ঘ করতে পারেননি। অন্যদিকে অভিজ্ঞ জো রুট ৪৬ রানে সাজঘরে ফেরায় টেস্ট ক্রিকেটে ১৪ হাজার রানের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া থেকে মাত্র ২ রান দূরে থমকে গেছেন। ইংলিশ ব্যাটারদের ওপর মূল আঘাতটি হেনেছেন কিউই পেসার উইল ওরোক ও ম্যাট হেনরি। দারুণ বোলিংয়ে দুই পেসার শিকার করেছেন ২টি করে উইকেট। এছাড়া নাথান স্মিথ নিয়েছেন ১টি উইকেট।

দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে