শিরোনাম

ববি হাজ্জাজের আসনে ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক
ববি হাজ্জাজের আসনে ফল চ্যালেঞ্জ মামুনুল হকের
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। ওই আসনে জয় পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।

আবেদনটির ওপর বুধবার (১১ মার্চ) শুনানি হবে। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ২৫ জনের বেশি প্রার্থী আবেদন করেছেন। এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনসংশ্লিষ্ট সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

/এসএ/