আবারও আয়ে শীর্ষে রোনালদো

আবারও আয়ে শীর্ষে রোনালদো
সিটিজেন স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বে সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় আবারও শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো প্রথম শীর্ষে ওঠেন ২০১৬ সালে। টানা চতুর্থ ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় শীর্ষে ৪১ বছর বয়সী রোনালদো।
২০২৬ সালে সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকা নিজেদের শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফোর্বস। গেল ১ বছরে কর ও এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার (প্রায় ৩৬৮৩ কোটি ৬২ লাখ টাকা) আয় করেছেন রোনালদো। এর মধ্যে আল নাসরের খেলার চুক্তি থেকে পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেন বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসা থেকে।
ফোর্বসের আয়ের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসলেন। এই রেকর্ডে তার ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডস। রেকর্ড ১১ বার শীর্ষে উঠেছেন উডস।
মেক্সিকান মুষ্টিযোদ্ধা ক্যানেলো আলভারেজ মোট ১৭ কোটি ডলার (প্রায় ২০৮৭ কোটি ৪৯ লাখ টাকা) আয় করে রোনালদোর পর দ্বিতীয়। মোট ১৪ কোটি ডলার (প্রায় ১৭১৯ কোটি টাকা) আয় করে তিনে ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
এবারের তালিকায় ১৮টি দেশ এবং আটটি ভিন্ন খেলার অ্যাথলেটরা জায়গা করে নিয়েছেন, যেখানে আধিপত্য বাস্কেটবল খেলোয়াড়দের। এই খেলা থেকে ২০ জন অ্যাথলেট জায়গা করে নিয়েছেন তালিকায়। শীর্ষ ১০-এ মেসি ও রোনালদোর ছাড়া ফুটবলারদের মধ্যে জায়গা পেয়েছেন শুধু আল হিলালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো
মেসি বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন কোচ