বিশ্বকাপ জিতে মেসির প্রশংসা করলেন রদ্রি

বিশ্বকাপ জিতে মেসির প্রশংসা করলেন রদ্রি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর উল্লাসে ভেসে যায় মেটলাইফ স্টেডিয়াম। সেই আনন্দের মাঝে মাঠের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। রানার্সআপ এর মেডেল গলায় ঝুলিয়ে কাঁদছেন মেসি। ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি জানালেন, অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে মেসির পাশে দাঁড়ানোই ছিল তার জন্য বিশেষ মুহূর্ত।
রদ্রি বলেন, ‘সত্যি বলতে, কিক অফের সময় তার (মেসি) সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়াটা…অনেক বড় ব্যাপার। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
স্পেনের এই মিডফিল্ডার আরও বলেন, ‘ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখেছি। আমার মনে হয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য তিনি যে অবদান রেখেছেন, সেটা উপলব্ধি করেই তিনি কাঁদছিলেন।’
২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের মাধ্যমে রদ্রি যোগ করলেন আরও একটি ব্যক্তিগত অর্জন। এর আগে ইউরো ২০২৪ এর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ও ২০২৩ সালের ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার।

আর্জেন্টিনা দলকে যে বার্তা দিলেন ডি মারিয়া