শিরোনাম

আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত করবে ফিফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত করবে ফিফা
লাল কার্ডের পর বড় শাস্তির শঙ্কায় পারেদেস

ফাইনাল ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করবে ফিফা। ফিফা কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার আগে রেফারিদের প্রতিবেদন এবং ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে।

সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে স্কাই স্পোর্টস নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষের বাঁশি বাজার পর লিয়ান্দ্রো পারদেসের সহিংস আচরণের বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে। অবশ্য এই ঘটনায় লাল কার্ড দেখেছেন পারেদেস।

মলিনার আচরণও পর্যালোচনায় রাখা হয়েছে। তিনি স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারতে উদ্যত হয়েছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ মূল্যায়ন করবে ফিফা। কারণ, স্পেন যখন শিরোপা উঁচিয়ে ধরছিল, তখন বেশ কয়েকজন ফুটবলার পেছনের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন।

ধারণা করা হচ্ছে এ প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে।

/টিই/