মেসি বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন কোচ

মেসি বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন কোচ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন এমন ধারণা ছিল প্রায় সবারই। তবু নিশ্চয়তার একটা বিষয় তো থাকে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অনেক দেশই এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনো দল ঘোষণা করেননি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো মেসির বিশ্বকাপ খেলা। আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।
আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘মেসি ইতিমধ্যেই নিশ্চিত। সেই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছে।’
বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কথা বলতে গিয়ে আয়ালা আরও জানান, এখনো চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসিকে ঘিরে গত কয়েক মাস ধরেই ছিল অনিশ্চয়তা। বয়স, ইনজুরি ও ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ‘এলএমটেন’ কে।

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব