রিয়ালকে হারিয়েই শিরোপা নিশ্চিত করতে চায় বার্সেলোনা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

লা লিগা শিরোপা ধরে রাখার হাত-ছোঁয়া দূরত্বে বার্সেলোনা। শিরোপা নিশ্চিতে তাদের প্রয়োজন আর এক পয়েন্ট। রবিবার (১০ মে) রাতে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সামনে সুযোগ এল ক্লাসিকো ম্যাচের দিন শিরোপা নিশ্চিত করার।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, এই সাফল্য হবে তাদের জন্য অনেক বড় অর্জন।
বার্সেলোনার কঠিন সময়ে, ২০২৪ সালের মে মাসে কোচ হয়ে আসেন ফ্লিক। তার হাত ধরে ঘুরে দাঁড়ায় ক্লাব। প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতান।
এই মৌসুমে ইউরোপসেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এখন তারা টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের দুয়ারে।
২০২৪-২৫ মৌসুমে রেয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা জিতেছিল বার্সেলোনা। এবার চার রাউন্ড বাকি থাকতে তারা এগিয়ে আছে ১১ পয়েন্টে।
কোচ ফ্লিক বলেন, ‘টানা দুটি লিগ শিরোপা জয় হবে বিশাল অর্জন, কিন্তু আমাদের কাজটি শেষ করতে হবে। চূড়ান্ত পদক্ষেপটি নিতে হবে।’
দলের খেলোয়াড়দের মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন এই জার্মান কোচ। ‘সবার মধ্যে বোঝাপড়াটা দারুণ। লা মেসিয়া (বার্সেলোনার একাডেমি) বিশেষ কিছু। টানা দ্বিতীয় শিরোপা জয় হবে অবিশ্বাস্য। তাদের প্রতিদিনের মানসিকতা প্রশংসার দাবিদার।’

মেসির গোল-অ্যাসিস্টে জয়ে ফিরলো মায়ামি
অভিষেকে সেঞ্চুরি করে ফিরলেন আজান