২ পেসার নিয়ে বিশ্বকাপ খেলার যে ব্যাখ্যা দিলেন নির্বাচক

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। রবিবার (১০ মে) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন মাত্র দুজন পেস বোলার।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। এমনিতে ইংল্যান্ডের উইকেট পেস বান্ধব হয়। তবু বিশ্বকাপে মাত্র দুজন পেসার নিয়ে খেলার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
১২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইভেন্ট শুরু হবে। তার আগে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
ঘোষিত দলে নাম থাকা দুই পেসার হলেন মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। তাদের সঙ্গে রিতু মনি বিকল্প পেসার হিসেবে আছেন। বিশ্বকাপে মাত্র দুই পেসার নেওয়ার নেপথ্য কারণ কি? এমন প্রশ্নে শিপন বলেন, ‘এখন বললে আমাকে ছোট করা হবে, জাতীয় দলকে ছোট করা হবে। কিন্তু আমাদের পাইপলাইনের প্রক্রিয়া খুবই ধীর।’
ইংল্যান্ডের কন্ডিশনে একাদশে একজন পেসার খেলানোর চিন্তা। শিপন বলেন, ‘আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ডের কন্ডিশনে যদি বল বেশি ঘুরে তাহলে দুই পেস বোলার খেলানোর। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যা দেখছি ইংল্যান্ডে গ্রীষ্মে বল ওরকম মুভ করে না। উপমহাদেশের মতোই উইকেট হয়ে গেছে।’
বিশ্বকাপের কন্ডিশন দেখে পরিকল্পনা সাজানোর কথা জানালেন নারী দলের এই নির্বাচক, ‘আমাদের পরিকল্পনা হয়তো ওরকমই থাকবে, এক পেস বোলার আর স্পিনারদের নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, এই সম্ভাবনা আছে।’
বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’ তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো- সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

রিজওয়ান আউট, বৃষ্টির কারণে আগেই চা-বিরতি
পরের মৌসুমে লিভারপুল ‘ভিন্ন দল’ হবে