শিরোনাম

ওয়েস্ট হ্যামের সাহায্য চাইলেন গার্দিওলা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট হ্যামের সাহায্য চাইলেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। দুটি ক্লাবই খেলেছে ৩৫টি করে ম্যাচ। আজ রবিবার (১০ মে) আর্সেনাল খেলবে ওয়েস্ট হ্যামের মাঠে।

শিরোপা জিততে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা সাহায্য চেয়েছেন ওয়েস্ট হ্যামের কাছে। আজ আর্সেনাল হারলে পরের ম্যাচ জিতে তাদের টপকে যেতে পারবে সিটিজেনরা। তাই লাগামটা ফের হাতে পেতে আর্সেনালের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেডের পক্ষে প্রার্থনা করছেন সিটির কোচ।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময়, গার্দিওলা দুই হাত দিয়ে ক্রস বানিয়ে বলেন, ‘কাম অন ইউ আইরনস (ওয়েস্ট হ্যামের ডাক নাম)।’

সংবাদ সম্মেলনে শিরোপা লড়াই নিয়ে গার্দিওলা প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে প্রশংসায় ভাসান। ‘আমরা এমন একটা দলের বিপক্ষে লড়াই করছি, যারা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এবং মৌসুমের প্রায় পুরোটা সময় ধরে লিগ টেবিলের শীর্ষে আছে।’

৩৫ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

/টিই/