শিরোনাম

বৃষ্টির পর শুরু হয়েছে খেলা

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টির পর শুরু হয়েছে খেলা
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দুপুর গড়াতেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানীতে। তাতে মিরপুরে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-পাকিস্তান টেস্ট। সেই সময়ে চা-বিরতিও সেরে নেয় দুই দল। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়েছে সোয়া চারটায়।

খেলা সাড়ে পাঁচটা পর্যন্ত হবে তবে আলো থাকলে ৬টা ১৫ পর্যন্ত খেলা হতে পারে।

বৃষ্টির আগে তাইজুল ইসলামের বলে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে মিড অফে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তখন ৮৯.৪ ওভারে পাকিস্তানের রান ছিল ৬ উইকেটে ৩৪৯।

মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটি ভাঙ্গেন তাইজুল। তবে এই জুটি ভাঙতে পারতো আরও আগে। তাসকিন আহমেদের বলে রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন সালমান। কিন্তু রিপ্লেতে দেখা যায় তাসকিনের পা বোলিং মার্কের বাইরে ছিল। নো-বলে জীবন পেয়ে বেঁচে যাওয়া সালমান পূর্ণ করেছেন ফিফটি।

/টিই/