উত্তরায় মানবতাবিরোধী অপরাধ
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালো ট্রাইব্যুনাল
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৯: ০৫

ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রবিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতের কাছে অতিরিক্ত সময় প্রার্থনা করেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৬ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন।
এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ মোট ৫ জনকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্ত অন্য চারজন হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মামুন মণ্ডল ও জাবের ইকবাল।

/এমএকে/

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন কারাগারে