শিরোনাম

হলুদ সাংবাদিকতা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
হলুদ সাংবাদিকতা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

নিজের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন এবং ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে হলুদ সাংবাদিকতা ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেন, আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে আমি কথা বলতে গিয়ে বলেছিলাম-শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলো বিএনপিও একই নীতি অনুসরণ করে অগ্রসর হচ্ছে। তা হলে কি তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা খারাপ, তার নীতি ভালো?

তিনি লেখেন, কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

/এসবি/