শিরোনাম

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে রবিবার খুলছে কুবি

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে রবিবার খুলছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (১৪ জুন) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আবারও শুরু হবে।

শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির পর আগামীকাল রবিবার থেকে পুরোদমে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। যদিও বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রম চালু ছিলো।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ছিলো। এছাড়া ২২ ও ২৩ মে, এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২৩ দিনের ছুটি পেয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

/এফআর/