শিরোনাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণ। ছবি: সিটিজেন জার্নাল

টানা চার দফা কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২ ৬, ১০ ও ১১ জুন টানা চার দফা স্বর্ণের দাম কমানো হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা এবং ২১ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮ বার এবং কমেছে ৩৬ বার। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/