শিরোনাম

এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পে বলে ডাকছেন: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পে বলে ডাকছেন: তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু সমর্থক আমাকে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পে বলে ডাকছেন বলে দাবি করেছেন দলটির সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

রবিবার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে তাসনিম জারা লিখেন, দেখলাম এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে ফুটবল তারকা এমবাপ্পে বলে ডাকছেন। এটা দেখে একটু অবাকই হয়েছি। গত কয়েক মাস ধরে এই একই মানুষগুলো যেখানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল, সেখানে হঠাৎ করে এত ভালোবাসা কোত্থেকে এলো?

তিনি লিখেন, ভাবলাম, তুলনাটা একটু ভালোভাবে মিলিয়ে দেখা যাক। এই গল্পে কোন দলটা পিএসজি, আর রিয়াল মাদ্রিদই বা কে?

এনসিপি কি পিএসজি—এমন প্রশ্ন করে তাসনিম জারা লিখেন , পিএসজি তো টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। আর এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। আর সেই জোটের আসন সংখ্যাও তো সামনে এলো—বিএনপি ২০৯, জামায়াত ৬৮ এবং এনসিপি মাত্র ৬টি আসন। একটি চ্যাম্পিয়ন দল আর

মাত্র ৬ আসন পাওয়া দলের মধ্যে তো তুলনা করা যায় না, তাই না?

তিনি লিখেন , নাকি তারা ঢাকা-৯ আসনের জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এই আসনের জনগণই আমার একমাত্র দল। আর ঢাকা-৯ আসনের জনগণকে যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হয়ে থাকে, তবে আমি অবশ্যই বলবো এটি সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার।

/এসবি/