কোরবানির মাংস দিয়ে কি বিয়ের আয়োজন করা যাবে

সিটিজেন ডেস্ক

কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করা। কোরবানির বাহ্যিক রূপ নয় বরং এর অন্তর্নিহিত তাকওয়া ও আল্লাহভীতিই মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের দেশে প্রায়শই দেখা যায়,অনেকেই কোরবানির মাংস দিয়ে বিয়ের আয়োজন করতে চান। এখন প্রশ্ন হচ্ছে, শরিয়ত অনুযায়ী কোরবানির মাংস দিয়ে কি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা জায়েজ?
আলেম-ওলামাদের মতে, কোরবানির পশুর গোশত কোরবানিদাতা নিজে খেতে পারবেন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খাওয়াতে পারবেন, এমনকি বিভিন্ন বৈধ অনুষ্ঠানেও তা ব্যবহার করা জায়েজ। তাই বিয়ে, ওয়ালিমা বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে কোরবানির গোশত দিয়ে মেহমানদারি করায় শরিয়তের কোনো নিষেধ নেই।
তবে এখানে নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান বা মেহমান আপ্যায়নের উদ্দেশ্যে পশু জবাই করে, আর আল্লাহর সন্তুষ্টি ও ইবাদতের নিয়ত না থাকে, তাহলে তা শরিয়তের দৃষ্টিতে কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। কারণ তখন সেটি কোরবানি নয়, সাধারণ ভোজের জন্য পশু জবাই হিসেবে গণ্য হবে।
অন্যদিকে, যদি কেউ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে যথাযথভাবে কোরবানি আদায় করে এবং পরে সেই গোশতের কিছু অংশ বিয়ে বা ওয়ালিমায় ব্যবহার করে, তাহলে এতে কোনো সমস্যা নেই। এ অবস্থায় কোরবানিও সহিহ হবে এবং অতিথি আপ্যায়নও বৈধ হবে।
একইভাবে, বড় পশুর সাত ভাগের মধ্যে কোনো একটি অংশ ওয়ালিমা বা বিয়ের মেহমানদারির জন্য নির্ধারণ করলেও কোরবানির শুদ্ধতায় কোনো প্রভাব পড়ে না। কারণ এখানে মূল ইবাদত হিসেবে কোরবানি আদায় করা হয়েছে, আর পরে গোশত বৈধ কাজে ব্যবহার করা হচ্ছে।
কোরবানির ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হচ্ছে নিয়ত। যদি উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাহলে সেই কোরবানির গোশত দিয়ে বিয়ে বা ওয়ালিমার আয়োজন করা সম্পূর্ণ জায়েজ। কিন্তু শুধুমাত্র সামাজিক অনুষ্ঠানকে লক্ষ্য করে কোরবানির নামে পশু জবাই করলে তা শরিয়তসম্মত কোরবানি হিসেবে গণ্য হবে না।

ঈদুল আজহা: কাদের জন্য কোরবানি ফরজ