একটি দল চাপে পড়ে এখন গণভোট নিয়ে কথা বলছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জনগণের চাপে পড়ে গণভোট নিয়ে একটি দল একটু একটু কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের শাক্তা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমরা যেদিকে আগাতে যাই, তারা আমাদের আগাতে দেয় না। জুলাই সংস্কার প্রস্তাবের জন্য গণভোটের কথা উঠার পর বলেছে গণভোট আবার কিসের। এরপর ঠ্যালা খেয়ে বললো জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করতে হবে। এখন আবার বলে গণভোট মানি না। এখন জনগণ জবাব চাওয়ার পর গণভোট নিয়ে কথা বলছেন একটু একটু। এটাকেই বলে ঠ্যালার নাম বাবাজি।’
চাঁদাবাজি প্রসঙ্গ টেনে বলেন, ‘চাঁদাবজি, দখলবাজি, মায়ের গায়ে হাত তোলা জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না। জুলাই না হলে ২৬ এ নির্বাচনই হতো না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান দেখিয়েই ২৬-এর নির্বাচন করতে হবে। আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ব্যাংক ডাকাতমুক্ত করে ছাড়বো।’
গুপ্ত রাজনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকে আমাদের গুপ্ত-সুপ্ত অনেক কিছু বলে, অথচ তারা নিজেরাই গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের অধ্যক্ষ শাহীনুর ইসলাম এনসিপি মনোনীত ঢাকা-১৯ আসনের দিলশাদ পারুল, ঢাকা-২০ আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, নায়েবে আমির।