ঋতুপর্ণা-মনিকায় মুগ্ধ চীনের কোচ

ঋতুপর্ণা-মনিকায় মুগ্ধ চীনের কোচ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

নারী এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন। তারা আজ (৩ মার্চ) গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। দল জিতলেও সংবাদ সম্মেলনে চীনের কোচ আন্তে মিলিচের মুখটা কিছুটা মলিনই দেখা গেলো। প্রতিপক্ষ বাংলাদেশ দলের খেলায় মুগ্ধ চাইনিজ কোচ। আর গোলকিপার মিলিকে নিয়ে বিস্ময় প্রকাশ করলেন।
বাংলাদেশের কোন খেলোয়াড়রা তার বিশেষ নজর কেড়েছে? এমন প্রশ্নের উত্তরে চীনের কোচ আন্তে মিলিচ বলেন, ‘বাংলাদেশের কয়েকজন ইন্ডিভিজুয়াল স্কিল ফুটবলার রয়েছে নাম্বার ৬ (মনিকা চাকমা), ৮ (মারিয়া মান্দা) এবং ১৭ (ঋতুপর্ণা চাকমা) দারুণ খেলেছে। বাংলাদেশের তেমন চাপ ছিল না, চাপহীনভাবে ভালোই খেলেছে।’
বাংলাদেশ দলে নিয়মিত গোলকিপার রুপ্না চাকমা। ম্যাচে রুপ্নাকে একাদশেই রাখেননি বাংলাদেশ কোচ পিটার বাটলার। চাইনিজ কোচও এতে বিস্মিত হয়েছেন, ‘বাংলাদেশের গোলকিপার নির্বাচনের সিদ্ধান্তে অবাক হয়েছি। এই গোলকিপারও তাদের মতো (ঋতুপর্ণাদের) অসাধারণ খেলেছে।’
বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে চীন ৯৫ ধাপ এগিয়ে। চীনের খেলোয়াড়রা অভিজ্ঞ। খেলার স্কোরলাইন ও পারফরম্যান্স নিয়ে চাইনিজ কোচ বলেন, ‘বাংলাদেশ ইয়াং টিম। চাপহীন থেকে ফ্রি খেলেছে। আমরা এ রকমই প্রত্যাশা করেছিলাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচ এ রকমই হয়। আমরা জিতেছি, ক্লিনশিট রয়েছে এতে সন্তুষ্ট।’