জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। সাক্ষাৎ শেষে তার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে তিনি কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবেন।