মধ্যরাতে ইসিতে যে অভিযোগ দিলো জামায়াত

মধ্যরাতে ইসিতে যে অভিযোগ দিলো জামায়াত
নিজস্ব প্রতিবেদক

কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা কাজ করছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফলাফলে গড়িমসি, ফলাফল টেম্পারিং বা ঘষামাজা করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে মুখপাত্র সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং কিছু আসনে ফলাফল টেম্পারিং বিষয়ে অভিযোগ দিতে নির্বাচন কমিশনে যান জামায়াতের একটি প্রতিনিধি দল।
সময় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকর্মীদের জানান, জামায়াতের শীর্ষ নেতাদের ফলাফল ঘোষণায় টেম্পারিং ও গড়িমসি করা হচ্ছে। নির্বাচন কমিশনে যারা জড়িত আছে (রির্টানিং কর্মকর্তা, সহকারি রির্টানিং কর্মকর্তা) এবং ইসি সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিক বিলম্ব করছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ কায়েমের জন্য এগুলো কলাকৌশল। যদি জনতার রায় নিয়ে তালবাহানা হয় তাহলে দুর্বার প্রতিরোধ করা হবে। এই ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে অচিরেই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।