ইরানে ২৪ ঘণ্টায় ৯৬ জন নিহতের দাবি মানবাধিকার সংস্থার

সিটিজেন ডেস্ক

ইরানে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। নিহতদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনাসদস্য রয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ইরানে মোট নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪২। এদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও দাবি করা হয়েছে।
এর আগে সোমবার (২ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছিল, হামলায় মোট নিহতের সংখ্যা ৫৫৫। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্বতন্ত্রভাবে এসব পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে পারেনি।
এইচআরএএনএ আরও বলেছে, সোমবারে ইরানের বিভিন্ন অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বন্দর আব্বাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর শহীদ বাহোনার পিয়ারও রয়েছে।